spot_img

― Advertisement ―

spot_img

আব্দুল্লাহপুরে ঈদ যাত্রীদের চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ

পবিত্র ঈদুল ফিতরের কারণে ঢাকার আব্দুল্লাহপুর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং এর আশপাশের সড়কে বাস সংকট ও যানজটের কারণে...
প্রচ্ছদরাজধানীচীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার: শফিকুর রহমান

চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার: শফিকুর রহমান

চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ ৫০ বছরের এবং চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭৬ সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে চীনের অংশীদারত্বে বাংলাদেশে অনেক বড় নিদর্শন গড়ে উঠেছে।

চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নাম পরিবর্তনের উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা বদলে দেওয়া হয়েছিল। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম-নিশানাই মিটিয়ে দেওয়া হলো।

তিস্তা প্রকল্প বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা এই কান্নার অবসান চাই। অতীতে এটা কেন বাস্তবায়ন হয়নি, এটা সবাই বোঝে। শিশুও বোঝে। আমরা ওই ধারা আর বহন করতে চাই না। আমরা জানিয়ে দিতে চাই, আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর কাছে ১৮০ দিনের কর্মপরিকল্পনা দিয়েছি: আশিক চৌধুরী

তিনি বলেন, আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই। কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। আমাদের যুবসমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়। বিশ্বের বুকে পরিচয় দিতে চায়, আমি একজন গর্বিত বাংলাদেশি।

তিনি বলেন, আমরা আশা করব, আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্র এভাবে এগিয়ে আসবে এবং যার যার কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু।