

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল বিল্টু এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দীনের পক্ষ থেকেও তিনি শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, রমজান মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ঈদ উদযাপন করতে হবে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে সমানভাবে ভাগাভাগি করা হয়। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।
নাঈম তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের কথাও তুলে ধরে বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের কল্যাণভিত্তিক রাজনীতির যে চেতনা তিনি তুলে ধরেছেন, তা ধারণ করে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।
ছাত্রদল নেতা নাঈম সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের আদর্শ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ ঈদের শুভেচ্ছায় ঐক্য ও মানবিকতার আহ্বান ছাত্রদল নেতা নোমানের
বর্তমান সমাজে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ঈদুল ফিতর সেই মূল্যবোধগুলো পুনর্জাগরণের একটি বড় সুযোগ। হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রকৃত ঈদের আনন্দ।
সবশেষে তিনি সাভারসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।