

ইকারাস
প্রীতি জান্নাত
ঈষাণ বরাবর ছুটে চলা মেঘগুলো
অপেক্ষার সাক্ষী রইলো!
জ্যোৎস্নাটা বরং
কাঁচের বোতলে আটকে রাখা যাক!
এমন জ্যোৎস্না কি রোজ দেখা যায় !
উচ্ছন্ন চিলেকোঠায়ও চাঁদের শীতল আলো
আমার শরীর স্পর্শ করছে না!
ইসরাফিল এত রেখে আমার মধ্যেই
কেন এ মহাপ্রলয়ের শতরঞ্জ খেলছে?!
হঠাৎ বিস্ময় নিয়ে ভাবি ,
তোমার মাঝে কাকে খুঁজি?!
আবার মনে হয়,
নিজের পুরোনো গল্প বলতে,
তোমায় একটা চিঠি......
না!একটা চিরকুট লেখি!
"আমার ভালোবাসা ছিল মোম,
তার ভালোবাসা,সূর্যের উত্তাপ।
সে আমার ডানা ছিলো,
আর আমি? ইকারাস! "
লেখেছেনঃ প্রীতি জান্নাত
বিএ,এমএ
বাংলা বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।