spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাটাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোসলে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোসলে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়

মো:রুবেল মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোসলে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাট পারে গোসলে নেমে নিখোঁজ হয় ফাহাদ। পরে বিকালে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফাহাদ সিকদার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মামুন সিকদারের ছেলে। সে মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেকেন্দার মিয়া জানান, দুপুরে উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নামে ফাহাদ। পানিতে নেমে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে স্রোতে ভেসে গভীর পানির নিচে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে বিকেলে চারটার দিকে স্কুল ছাত্রের মৃত দেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, বিকালে চারটার দিকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে গোসল করতে নেমে স্কুল ছাত্র ফাহাদের মৃত্যু খবর জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।