spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলানড়াইলে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

নড়াইলে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৩দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্তু এ কর্মবিরতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনের এ কর্মবিরতি পালিত হচ্ছে।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখার সার্ভেয়ার মো. জহিরুল ইসলাম ও হাবিবুর রহমান, জেলা পরিষদের আবু হানিফ, সদর উপজেলা ভূমি অফিসের মো. মোয়াজ্জেম হোসেন, কালিয়ার সহকারী কমিশনার (ভূমি)কার্যালয়ের বাবুল আক্তার, সড়ক ও জনপথের মামুনুর রশিদ এবং পানি উন্নয়ন বোর্ডের আশরাফুল ইসলাম, লোহাগড়া সেটেমেন্টের ইশহাক, কালিয়া সেটেলমেন্টের ফয়সাল ও ইয়াসিন, লোহাগড়া এলজিইডির তানজিলসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ যশোরে জলাবদ্ধতা সমাধানে ববিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

আন্দোলনকারীরা জানায়, সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬ তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। তাঁরা চান দ্রæত এ বৈষম্যের নিরসন করেন সংশ্লিষ্টরা।