spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে ডোবায় মিললো অজ্ঞাত মরদেহ

লক্ষ্মীপুরে ডোবায় মিললো অজ্ঞাত মরদেহ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পরিত্যক্ত একটি ডোবার কচুরিপানার নিচ থেকে এক যুবকের (৩৮) অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি এলাকার ছদরউদ্দিন ভূঁইয়া বাড়ী সংলগ্ন রাস্তার পাশের পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করতে মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, আছর নামাজের পরপর নাছির উদ্দীন নামে এক ব্যক্তি জাল হাতে মাছ ধরতে খালে যাচ্ছিলেন। এসময় তার নাকে পঁচা দুর্গন্ধ আসলে সে ডোবার দিকে তাকায়। সেখান মৃত ওই যুবকের ভাসমান হাত দেখতে পেয়ে  আশপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ দেবহাটার সকল পুজামন্ডপে ফ্রী স্বাস্থ্য সেবা দেবে ভিলেজ ডক্টরস ফোরাম 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, লাশ দেখে মনে হচ্ছে এক থেকে দুই সপ্তাহের পূর্বের লাশ হবে। ধারণা করা হচ্ছে হত্যার পর মৃতদেহ গুম করতে লাশ এখানে ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থলে পিবিআই টিম এসেছে। নিহত ব্যক্তির হাতের আঙুলের চাপ নেওয়া হয়েছে। দ্রুত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। এবিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।