spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে মাদক দ্রব্যসহ যৌথ বাহিনীর হাতে মা-ছেলে আটক

লক্ষ্মীপুরে মাদক দ্রব্যসহ যৌথ বাহিনীর হাতে মা-ছেলে আটক

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক দ্রব্যসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন পরান হোসেন ও তার মা মোছা. ফতেজা বেগম।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রায়পুর পৌরসভার নর্দমা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, নর্দমা বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে পরান ও ফতেজাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি ফিংগার ব্লেড ও দেশীয় ছুরি জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামাদিসহ আটকদের রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ দেবহাটা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা সম্প্রসারিত কর্মশালা

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়।