spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলালোক ঠকানোর নতুন বুদ্ধি, রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি 

লোক ঠকানোর নতুন বুদ্ধি, রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি 

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ লোক ঠকানোর নতুন বুদ্ধি শুরু করেছে রাজশাহী মৎস্য ব্যাবসিকরা। রাজশাহীতে ইলিশ মাছ কেটে চড়া দামে বিক্রি হচ্ছে । ২৫০ গ্রামের কমে ইলিশ বিক্রি করবে না বিক্রেতারা।আর সর্বনিম্ন আড়াইশ গ্রাম ইলিশ কিনতে একজন ক্রেতাকে গুনতে হচ্ছে অন্তত ৪০০-৫০০ টাকা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর সাহেববাজার মাছবাজারে রাজশাহী মৎস্যজীবী সমিতির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

ব্যবসায়ীরা জানান, আজ থেকে টুকরো ইলিশ মাছ পাবে ক্রেতারা। তবে পিছ হিসেবে নয় বরং তার জন্য সর্বনিম্ন ২৫০ গ্রাম মাছ কিনতে হবে তাদের। ইলিশ কেটে বিক্রির ফলে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বারতি দামে বিক্রি করা হচ্ছে টুকরো ইলিশ।

আরও পড়ুনঃ দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান

এদিকে ক্রেতাদের অভিযোগ টুকরো ইলিশ পাওয়া গেলেও গুনতে হচ্ছে বারতি টাকা। যার ফলে অনেক ক্রেতা ইলিশ কেনার আশায় বাজারে আসলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে চরম ভোগান্তিতে পরছে অনেকেই।

অন্যদিকে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের কর্তৃপক্ষ বলছেন, অনেক গরিব মানুষ আছেন যারা বছরে এক টুকরা ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ১ টুকরো ইলিশ মাছ বিক্রির নির্দেশ দিলেও নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে সে নির্দেশ মানছেন না ব্যবসায়ীরা।