spot_img

― Advertisement ―

spot_img

ভোটারদের সুবিধায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু দিলশানা পারুলের

ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী দিলশানা পারুল ভোটারদের সুবিধার জন্য একটি আধুনিক ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছেন।এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটাররা শুধু নিজের...
প্রচ্ছদসারা বাংলাসাভার থেকে ৭০ বছরের বোবা মহিলা নিখোঁজ, পরিবারের সাহায্যের আবেদন

সাভার থেকে ৭০ বছরের বোবা মহিলা নিখোঁজ, পরিবারের সাহায্যের আবেদন

মোঃ তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা জেলার সাভার থানাধীন সবুজবাগ এলাকা থেকে গত ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি ৭০ বছর বয়সী বোবা মহিলা নিখোঁজ হয়েছেন। কল্পনা রানী দাস নামে ওই মহিলাটি আনুমানিক সকাল ১১ টার দিকে হারিয়ে যান। তিনি কথা বলতে পারেন না এবং নিখোঁজের সময় তার পরনে ছিল ছাপা শাড়ি।

মহিলাটি সাভারে তার ভাইয়ের বাসায় থাকতেন। নিখোঁজ হওয়ার আগে তিনি তার ভাইঝিকে ইশারায় জানান যে, দেশের বাড়ি বরিশালে যাবেন। তবে ওই সময়ের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, তবে এখনো তার কোনো সন্ধান মেলেনি।

আরও পড়ুনঃ ওজন কমানোর কার্যকর উপায়: ১০টি সহজ এবং সঠিক পদ্ধতি

মহিলার ভাই জানান, বোনকে খুঁজে বের করতে স্থানীয় সাংবাদিক, বৈষম্য আন্দোলনের সদস্য, আইনপ্রয়োগকারী সংস্থা এবং সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার গরিব ও অসহায় বোনকে খুঁজে বের করার জন্য সাহায্যের আবেদন করেছেন।

যোগাযোগের জন্য:
মোবাইল নম্বর: 01308423525