spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাসমাজ গঠনে যুব নেতৃত্ব তৈরি-দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

সমাজ গঠনে যুব নেতৃত্ব তৈরি-দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা।

সোমবার (২৩ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ আলম। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও ব্যাগ তুলে দেন।

এই কর্মশালাটি ডেমোক্রেসী ওয়াচের বাস্তবায়নে এবং আস্থা প্রকল্পের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সদর উপজেলার ৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর এস এম মহিউদ্দিন মইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক রেজাউল করিম, সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুব নেতৃত্বের গুরুত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করেন, যা তাদের দক্ষতার উন্নয়নে সহায়তা করবে।

আরও পড়ুনঃ মধুপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল