spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলামাগুরায় ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরায় ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

মাহিম সিদ্দিকী, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা ও রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আয়োজনে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে এই গণজমায়েত শুরু হয়।

গণজমায়েত থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের ভায়না মোড়ে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিলে আন্দোলনকারীরা ‘দিল্লি না ঢাকা, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ সহ নানা স্লোগান দিতে থাকে।

আরও পড়ুনঃ আগামী ২৪অক্টোবর থেকে বগুড়ায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা দান শুরু

আন্দোলনের নেতারা জানান, তারা দুটি মূল দাবি নিয়ে আন্দোলন করছেন—আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ। দাবিগুলো পূরণ না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।