spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাহেফাজতে ইসলাম বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার কমিটি গঠন

হেফাজতে ইসলাম বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার কমিটি গঠন

এস, এম হামিম সরকার নিরব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  থানাহাট বাজারস্থ মদিনাতুল উলুম কওমী মাদরাসায় কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে, ২০২৫-২৬ সালের জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে আলহাজ্ব মাওলানা ক্বারী আবু সাঈদকে সভাপতি, মুফতি আব্দুল ওয়াজেদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুস সালামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠন সম্পন্ন হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাবেক আমীর মাওলানা আবু বকর, কুড়িগ্রাম জেলা, মাওলানা আব্দুর রহিম, সদস্য, কুড়িগ্রাম জেলা, মুফতি ওসমান গনি কাসেমী এবং জামাল উদ্দিন প্রমুখ।

আরও পড়ুনঃ লালমনিরহাটে সীমান্তে ২৯৫বোতল ফেন্সিডিলসহ পিকআপ আটক

কমিটি গঠন শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং হেফাজতে ইসলামের সাবেক আমীর মাওলানা আবু বকর বিশেষ মোনাজাত পরিচালনা করেন।