spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

লক্ষ্মীপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর  জেলার রামগতি উপজেলায় অটোরিকশা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. মারুফ ভূইয়া (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মৃত মারুফ ভূঁইয়া  আ স ম আবদুর রব সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও  হাজীগঞ্জ বাজার এলাকার মো. জামাল ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ৩টার দিকে মারুফ ভূইঁয়া মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মারুফ ভূঁইয়া গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে  উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসাপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১টার দিকে মারুফ ভূঁইয়া মৃত্যু হয় । এতথ্য নিশ্চিত করেছেন  তার আত্নীয়  সাবেক জেলা পরিষদ সদস্য মেজবা উদ্দিন ভিপি হেলাল।

আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে ইলেকট্রিক ফাঁদে এক বক শিকারীর মৃ’ত্যু

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মারুফ ভূইয়া রাতে ঢাকা মেডিকেলে মারা যান। এ বিষয়ে তদন্ত করে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।