spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাকুড়িগ্রামে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃ'ত্যু

কুড়িগ্রামে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের পৌর শহরের পচার মসজিদ এলাকায় রবিবার সকালে বাসের চাপায় শামসুল আলম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন শামসুল আলমের ভাই, আবুল কাশেম। জানা যায়, দুজনই নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে শামসুল আলম ঘটনাস্থলেই মারা যান, আর তার ভাই গুরুতর আহত হন। এ ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল, যা পরে পুলিশ এসে স্বাভাবিক করে।

আরও পড়ুনঃ কুয়াকাটার রাস মেলা: লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে স্থানীয়ভাবে উভয় পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে।