spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় চিরকুটসহ নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বগুড়ায় চিরকুটসহ নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের চারমাথা ধমকপাড়া এলাকা থেকে নিখোঁজ শিশু মাহাদী হাসানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে তাহমিনা খাতুন নামের এক নারীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মঈন উদ্দীন।

নিহত শিশু মাহাদী হাসান (সাড়ে চার বছর) ওই এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। সন্দেহভাজন নারী তাহমিনা খাতুন শিবগঞ্জের জানগ্রামের বাসিন্দা এবং আনিস মণ্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

ইন্সপেক্টর মঈন উদ্দীন জানান, মাহাদী বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে প্রতিবেশী রতন নামের এক ব্যক্তি তাহমিনাকে বাড়ির সামনে একটি বস্তার পাশে পায়চারি করতে দেখেন। তার সন্দেহ হলে এলাকাবাসীকে বিষয়টি জানান। পরে তাহমিনার ভাড়া বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় মাহাদীর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সাথে ওসির মত বিনিময়

মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির কথা উল্লেখ ছিল। পুলিশ ধারণা করছে, মুক্তিপণের উদ্দেশ্যে মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।