spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ-চড়ুই ভাতি অনুষ্ঠিত 

রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ-চড়ুই ভাতি অনুষ্ঠিত 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও চড়ুই ভাতি অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাঙ্গণে রোববার অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জর্জকোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমরান হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন প্রধান শিক্ষক আবদুল মতিন পাটোয়ারী, প্রধান শিক্ষক নূরুন্নাহার বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল বাসারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইমরান হোসেন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি অনুপ্রাণিত করে এবং নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করে। তিনি উল্লেখ করেন, এমন ব্যতিক্রমধর্মী আয়োজন প্রতিটি বিদ্যালয়ে হওয়া উচিত। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসারকে ২০২৪ সালের জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানান এবং তার এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ কুবিতে প্রথমবারের মতো ক্যারিয়ার সামিট

অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে অতিথিদের উপস্থিতিতে চড়ুই ভাতির আয়োজন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এমন উদ্যোগকে সবাই ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন।