spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলাফুটপাত দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রামগঞ্জে

ফুটপাত দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রামগঞ্জে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে খননযন্ত্র ব্যবহার করে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বাইপাস সড়কে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌর এলাকার বাইপাস সড়কে পৌরসভার অর্থায়নে ড্রেন নির্মাণকাজ চলমান। তবে, সড়কের দুই পাশ স্থানীয় ব্যবসায়ীদের দখলে থাকায় ড্রেনেজ নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। তাদের একাধিকবার অনুরোধ করার পরও ফুটপাত খালি না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

পৌর এলাকার অন্যান্য সড়কের পাশে অবৈধ দখল নিয়ে যানজটের সমস্যাও নিরসন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারসহ পুলিশ সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।