spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরের রামগতিতে তিন অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রামগতিতে তিন অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পরিবেশ সুরক্ষায় লক্ষ্মীপুরের রামগতিতে বৈধ কাগজপত্রবিহীন তিনটি অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জানুয়ারি) রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে ভাটাগুলোর ইট তৈরির কাঁচামাল ও চিমনি ধ্বংস করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো, ১. মেসার্স এস কে বি করিম, কাউসার, সাত্তার ব্রিকস: ১ লাখ টাকা জরিমানা। ২. মেসার্স আদর্শ ব্রিকস: ২ লাখ টাকা জরিমানা। 3. মেসার্স আলী ব্রিকস: ২ লাখ টাকা জরিমানা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ভাটায় নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী। অপর ভাটায় অভিযান পরিচালনা করেন রামগতি ইউএনও সৈয়দ আমজাদ হোসেন। অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোজাম্মেল হক।

আরও পড়ুনঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক গুরুতর আহত

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রামগতি ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, “ভাটা কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং ভাটাগুলোর চিমনি ভেঙে দেওয়া হয়েছে।”

পরিবেশ রক্ষায় এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।