spot_img

― Advertisement ―

spot_img

২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রব অঙ্গ-সংগঠনের অন্তত ২০ জন কর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে ফসলি জমির টপসয়েল কাটায় ১ লাখ টাকা জরিমানা

রামগঞ্জে ফসলি জমির টপসয়েল কাটায় ১ লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির উর্বর টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা বিল এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। পরে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে মুচলেকা দেন।

আরও পড়ুনঃ ডাকাতির ঘটনায় আটক এনএসইউ’র দুই শিক্ষার্থী, সচ্ছল পরিবারের সন্তানরা কেন অপরাধে জড়াচ্ছে?

সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে দোষী ব্যক্তিকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়া কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।