spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদসারা বাংলারায়পুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্নঃ সভাপতি ফরিদ, সম্পাদক শিপন

রায়পুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্নঃ সভাপতি ফরিদ, সম্পাদক শিপন

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রায়পুর রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচন-২০২৫-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল জাব্বার ফরিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিপন পাটোয়ারি।

শুক্রবার (২৮ মার্চ) সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত ভোটগ্রহণ দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। পরে নির্বাচন কমিশনার আমানত হোসেন দিদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন পাটোয়ারি, প্রচার সম্পাদক ওসমান গনি এবং অর্থ সম্পাদক এইচ এম মাহবুবুর রহমান, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ শেরপুরের নালিতাবাড়ীতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্বাচন অনুষ্ঠানে রায়পুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।