spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে বিকল্প সড়ক ছাড়াই সেতু ভেঙে চরম জনদুর্ভোগ

রামগঞ্জে বিকল্প সড়ক ছাড়াই সেতু ভেঙে চরম জনদুর্ভোগ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিকল্প সংযোগ সড়ক নির্মাণ না করেই কলচমা এলাকার একমাত্র চলাচলের সেতুটি ভেঙে ফেলেছেন ঠিকাদার ফারুক হোসেন। ফলে হাজারো মানুষের জীবন এখন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রামগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কলচমা এলাকার গুরুত্বপূর্ণ এ সেতুটি কোনো বিকল্প সড়ক বা অস্থায়ী সংযোগ রাস্তা ছাড়াই ভেঙে ফেলা হয়েছে। এতে করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি দীর্ঘদিন ধরেই কলচমা এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম ছিল। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বাজারের ক্রেতা-বিক্রেতা এবং মুমূর্ষু রোগীসহ হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন। এখন বিকল্প কোনো পথ না থাকায় তাদের চরম বিপাকে পড়তে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সাধারণত গুরুত্বপূর্ণ সেতু ভাঙার আগে বিকল্প সড়ক তৈরি করা হয়। কিন্তু এখানে তা না করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, রোগীদের চিকিৎসা গ্রহণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ফারুক হোসেন বলেন, “ব্রিজের দুই পাশে পর্যাপ্ত জায়গা না থাকায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি।” কেন এমন অবস্থায় সেতু ভেঙে ফেলা হলো এমন প্রশ্নে তিনি জানান, “বর্তমানে বর্ষা মৌসুম চলায় দ্রুত ভাঙার কাজ শেষ করতে হয়েছে, নতুবা বৃষ্টিতে কাজ করা সম্ভব হতো না।”

আরও পড়ুনঃ মাভাবিপ্রবিতে নিত্যদিনের সমস্যা: আবাসন সংকট, মাদক, নিরাপদ পানির অভাবসহ বহুমুখী দুরবস্থা

উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সাজ্জাদ হোসাইন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ঠিকাদারকে দ্রুত সমস্যার সমাধান করতে বলা হয়েছে।”

স্থানীয়রা দ্রুত বিকল্প সড়কের ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।