spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলাসংসদ নির্বাচনে রামগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন

সংসদ নির্বাচনে রামগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে বিশিষ্ট শিল্পপতি ও আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ জাকির হোসেন পাটোয়ারীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি নির্বাচনে দলটির প্রতীক ‘হাতপাখা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় এ ঘোষণা দেন দলের নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। এ সময় তিনি আলহাজ্ব জাকির হোসেনের হাতে প্রতীক তুলে দেন এবং তার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

কর্মশালায় জেলার প্রতিটি উপজেলার, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন, “আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী একজন আদর্শবান, সৎ, জনবান্ধব এবং দানশীল মানুষ। তিনি শুধু একজন প্রার্থী নন, বরং রামগঞ্জের উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য একটি সম্ভাবনার নাম।”

তিনি আরও বলেন, “আমরা এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা শুধু দুনিয়ার নেতৃত্ব নয়, বরং আখিরাতের জবাবদিহিতাও উপলব্ধি করেন। হাতপাখা প্রতীক মানেই শান্তি, ন্যায় এবং ইনসাফ।”

আরও পড়ুনঃ নবীনদের বরণ করলো ইবির ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মোঃ জাকির হোসেন পাটোয়ারী বলেন, “রামগঞ্জের মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি চাই এই অঞ্চলে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে। নির্বাচনে জয়ী হতে পারলে রামগঞ্জের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।”

স্থানীয় রাজনীতিতে জাকির হোসেনের এই প্রার্থীতা ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে এবং তাঁকে ঘিরে ভোটের মাঠে ইসলামী আন্দোলনের সক্রিয় অবস্থান এখন অনেকটাই দৃশ্যমান।