spot_img

― Advertisement ―

spot_img

শেরপুর-২ আসনে গণসংযোগে সরব জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া। নির্বাচনের সময়...
প্রচ্ছদসারা বাংলামিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ মোহাম্মদ আলীর, আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ মোহাম্মদ আলীর, আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী ও তার পরিবারকে নিয়ে সম্প্রতি অনলাইনে প্রকাশিত একটি সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজেই। একই সঙ্গে তিনি এই ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

গত ১৯ মে “দৈনিক নতুন ভোরের কণ্ঠ” নামক একটি অনলাইন মাধ্যমে ‘বউ দিয়ে প্রতারণা ব্যবসা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মোহাম্মদ আলীর ছেলে মফিজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়। প্রতিবেদনে বলা হয়, মফিজুল ইসলাম তার স্ত্রীকে ব্যবহার করে প্রতারণা করছেন এবং এর আগে একই নারী অন্য ঘরে ছিলেন—এমন নানা মন্তব্যও উঠে আসে ওই প্রতিবেদনে।

তবে মোহাম্মদ আলী জানান, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, “আমার ছেলের স্ত্রী মোছাঃ রুপালি বেগম নিজ ইচ্ছায় আগের স্বামীকে তালাক দেন প্রায় আট মাস আগে। সেই তালাকনামা আমাদের কাছে লিখিতভাবে সংরক্ষিত রয়েছে। এরপর ইসলামি শরিয়ত অনুযায়ী আমার ছেলের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।”

এ বিষয়ে রুপালি বেগম বলেন, “আমি যে ঘর ছেড়ে এসেছি, সেখানে আর ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। আমি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে সংবাদে বলা হয়, এ নিয়ে এলাকাবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে এবং একাধিক সালিশও হয়েছে। কিন্তু স্থানীয়দের ভাষ্যমতে, এমন কোনো সালিশ বা বিচার হয়নি। সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, “বিষয়টি শুনেছি, কিন্তু কোথাও কোনো সালিশ হয়নি।” ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার ও স্থানীয় বিএনপি নেতা রতন মিয়াও একই সুরে বলেন, তারা এই বিষয়ে কিছুই জানেন না।

আরও পড়ুনঃ রাজশাহী কলেজে ভর্তি পরীক্ষায় ৪,২৪০ আসনের বিপরীতে লড়বে ১৫,৮৫৭ পরীক্ষার্থী

মোহাম্মদ আলী আরও অভিযোগ করেন, “যিনি সংবাদটি করেছেন, তিনি আমার কাছে ৫ হাজার টাকা চেয়েছিলেন। আমি দিতে অস্বীকৃতি জানালে, প্রতিহিংসাবশত এই অপপ্রচার চালানো হয়।”

তিনি বলেন, “আমার পরিবারকে সামাজিকভাবে হেয় ও কলঙ্কিত করার ঘৃণ্য চক্রান্ত চলছে। আমি এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো এবং সুষ্ঠু সাংবাদিকতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

মোহাম্মদ আলী ও তার পরিবার এই ঘটনার ন্যায়বিচার চেয়ে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।