spot_img

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শাহনাজ পারভীন

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন।দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয়...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে বৈদ্যুতিক আগুনে দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

ফুলবাড়ীতে বৈদ্যুতিক আগুনে দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে ৬টি টিনের ঘর, আসবাবপত্র, ধান-চাল, গবাদিপশু ও পোলট্রিসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন ও একরামুল হক জানান, গভীর রাতে হঠাৎ জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে তার ছোট ভাই জাহিদুল ইসলামের বাড়িতেও। আগুনে দুই পরিবারের ৩টি গরু, ৩টি ছাগল, অর্ধশত হাঁস-মুরগি, বাইসাইকেল, শীতবস্ত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয়রা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়।

আরও পড়ুনঃ ববির হলে হাউজ টিউটরদের অনুপস্থিতি, শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখেছি, পরিবার দুটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে গেছে। তারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।”

এদিকে বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আপাতত শুকনো খাবার ও জরুরি ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া হবে।”