spot_img

― Advertisement ―

spot_img

মহিপুরে ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে হারুন অর রশীদ নামের এক ভুয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন...
প্রচ্ছদসারা বাংলাকুয়াকাটায় ঢেউয়ের তোড়ে পর্যটকের মৃত্যু, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ

কুয়াকাটায় ঢেউয়ের তোড়ে পর্যটকের মৃত্যু, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে সাঁতার না জানা এক কিশোর পর্যটক ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে। নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে উদ্ধার করা হয় ১৭ বছর বয়সী সামাদ সিদ্দিকী পারভেজের মরদেহ। নিহত সামাদ খুলনার আঠারগাও খালিশপুর এলাকার বাসিন্দা মো. আলীউল্লাহ ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে সাতজনের একটি পর্যটক দল সোমবার রাতে কুয়াকাটায় এসে স্থানীয় একটি আবাসিক হোটেলে ওঠে। বুধবার সকাল ১১টার দিকে দলের পাঁচ সদস্য সৈকতে গোসলে নামেন। সামাদও পানিতে নামেন, তবে সাঁতার না জানায় একপর্যায়ে প্রবল ঢেউয়ের তোড়ে গভীর স্রোতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যরা কোনোমতে তীরে ফিরলেও সামাদ নিখোঁজ হয়ে যান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হারুন জানান, “ছেলেটি পানিতে নামার কিছুক্ষণ পর সাহায্যের জন্য হাত উঁচিয়ে চিৎকার করছিল। আমরা দৌড়ে এগিয়ে যাই, কিন্তু তার আগেই সে ডুবে যায়।”

আরও পড়ুনঃ চালকের ঘুমে সর্বনাশ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু

পরে খবর পেয়ে নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটার স্থানীয় ফটোগ্রাফার, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানে অংশ নেন। অবশেষে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, “লাশ থানায় নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ মর্মান্তিক ঘটনায় পর্যটকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কুয়াকাটা সৈকতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।