spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম

ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই বিপ্লবের সম্মুখ সারির সমন্বয়ক নাহিদ ইসলাম এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার হয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সে পুনঃভর্তির মাধ্যমে তিনি ভোটাধিকার নিশ্চিত করেছেন।

বিভাগীয় সূত্র জানায়, গত রোববার তিনি ভর্তির সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন। এর ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় নাহিদ ইসলামের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, “নাহিদ ইসলাম মাস্টার্সে পুনঃভর্তির জন্য আবেদন করেছেন। তিনি আগে মাস্টার্স শেষ করেননি।”

আরও পড়ুনঃ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারে জরুরি টেন্ডার দাবি শিক্ষার্থীদের

উল্লেখ্য, নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই বিপ্লব নিয়ে সক্রিয় রয়েছেন। এবার ডাকসু নির্বাচনে ভোটার হিসেবে তার অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের মাঝে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে।