spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলার পর লুটপাটের অভিযোগ

রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলার পর লুটপাটের অভিযোগ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস আবুল কাশেমের বাড়িতে হামলার পর লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণার পর প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি।

পরে দিবাগত গভীর রাতে উপজেলার ভাট্টা ইউনিয়নের পাঁচরুখী গ্রামের ভূঁইয়া বাড়িতে এ লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আবুল কাশেমের স্ত্রী মোহছেনা আক্তার অভিযোগ করে বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তাদের পাকা বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ঘরে রাখা নগদ ১ লাখ ১০ হাজার টাকা, বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও জমির মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

আরও পড়ুনঃ বুটেক্সের আবাসিক হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হল ফেস্ট-২০২৫

তবে বিষয়টিকে সাধারণ চুরি বলতে নারাজ আবুল কাশেম। হাসপাতালের শয্যা থেকে তিনি মোবাইল ফোনে জানান, ভাট্টা ইউনিয়ন বিএনপির নির্বাচনকে ঘিরে দলের একটি মহল তার বিরোধিতায় নেমেছিল। তারাই পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালিয়েছে বলে দাবি করেন তিনি।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী। তিনি বলেন, “বিষয়টি আমরা অবগত আছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”