spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদসারা বাংলাসংবাদ সম্মেলনে নিসচার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলনে নিসচার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লক্ষীপুর এলাকায় জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. মো. আরিফুল ইসলাম আরিফ।

তিনি বলেন, “রাজশাহী নগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা, অটোচালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান, আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা এখন সময়ের দাবি। পাশাপাশি স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপন, অবৈধ যানবাহন অপসারণ, হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্ক বাইকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং তাদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা জরুরি। একইসঙ্গে দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।”

ঘোষিত মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সাংবাদিক সম্মেলন, ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্প, বাইকার ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও মানববন্ধন, দুর্ঘটনায় আহতদের সহায়তা প্রদান, দোয়া মাহফিল ও মুক্ত আলোচনা, দরিদ্র শিশুদের মধ্যে খাতা-কলম বিতরণসহ নানা আয়োজন। আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।

আরও পড়ুনঃ রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত

সংবাদ সম্মেলনের শুরুতে প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দীলিপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য সবুজ আলী, সাধারণ সদস্য আজমিরা আক্তার পাপিয়া, আখি খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।