

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান ও জননেতা জহিরুল ইসলাম।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পানিয়ালা বাজারে ক্ষতিগ্রস্ত দোকান ‘সততা স্টোর’-এর মালিক জয়নাল আবেদীনের হাতে তিনি এ অনুদান তুলে দেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে জয়নাল আবেদীনের মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর আজ শুক্রবার সকাল ১১টায় ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শনে আসেন স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি ছিল অর্থনৈতিক মুক্তির দর্শন — ডা. শাহাদাত হোসেন
এ সময় তারা ক্ষতিগ্রস্ত দোকানির খোঁজখবর নেন, তাকে সান্ত্বনা দেন এবং এ ক্ষতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য দোয়া করেন। পাশাপাশি দোকানি জয়নাল আবেদীনের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক ইকবাল কমিশনার, বিএনপি নেতা মিজানুর রহমান মিরন, উপজেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন রায়হান, ইউনিয়ন বিএনপির নেতা মফিজুল ইসলাম বাবুল মোল্লা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত মিজি, সাধারণ সম্পাদক আব্দুল বারেক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা এবং পানিয়ালা ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মিয়াসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।