spot_img

― Advertisement ―

spot_img

২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রব অঙ্গ-সংগঠনের অন্তত ২০ জন কর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রামগঞ্জে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ অর্থ মন্ত্রণালয় কর্তৃক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতকরা হারে বাড়িভাতা না দিয়ে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী বি.এস.সি।

এ সময় বক্তব্য রাখেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সোহরাব হোসেন, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম মিয়া, টিউড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, আথাকরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মন্নান বিএসসি প্রমুখ।

আরও পড়ুনঃ খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এই সপ্তাহে

এছাড়া উপস্থিত ছিলেন নিচহরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন বিএসসি, টিউড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার, চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন হীরা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য শতকরা হারে বাড়িভাতা প্রদানের জোর দাবি জানান এবং সরকারের ঘোষিত নতুন বাড়িভাতা বাতিল করে ন্যায্য সুবিধা পুনর্বহালের আহ্বান জানান।