spot_img

― Advertisement ―

spot_img

শেরপুর-২ আসনে গণসংযোগে সরব জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া। নির্বাচনের সময়...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে তানিয়া (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত তানিয়া দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের মৃত আতাহার আলীর কন্যা। তার স্বামী সাইফুল ইসলাম বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর তানিয়া স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। বুধবার মাগরিবের নামাজের পর তিনি ঘর থেকে বের হয়ে যান। অনেকক্ষণ ফিরে না আসায় তার মা জরিনা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির সামনের পুকুরপাড়ে একটি আমগাছে তানিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে নিচে নামালেও তখন তানিয়া মৃত ছিলেন।

আরও পড়ুনঃ ইবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।