spot_img

― Advertisement ―

spot_img

২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রব অঙ্গ-সংগঠনের অন্তত ২০ জন কর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে কৃষিতে নতুন বিপ্লব ১২ জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সোহাগের সাফল্য

লক্ষ্মীপুরে কৃষিতে নতুন বিপ্লব ১২ জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সোহাগের সাফল্য

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের তরুণ কৃষক আবদুর রহমান সোহাগ ১২ জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করে স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। নতুন জাতের ধান নিয়ে তার এই পরীক্ষামূলক উদ্যোগে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নতুন তিনটি উদ্ভাবিত জাতসহ মোট ১২টি ধান চাষ করে কৃষিতে এক ধরনের ‘ক্ষুদ্র বিপ্লব’ ঘটিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে সোহাগ। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি আধুনিক কৃষিতে যুক্ত হয়ে ধান ছাড়াও সয়াবিন, সূর্যমুখী, সরিষা, তিল, ক্যাপসিকাম, চূড়াইফলসহ বিভিন্ন উচ্চ-মূল্যের ফসল চাষ করছেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত তিনটি নতুন ধানের জাত—ব্রি ধান-১১২, ব্রি ধান-১১৩ ও ব্রি ধান-১১৪—এই বছর জাতীয় বীজ বোর্ড (এনএসবি) অনুমোদন দিয়েছে। এর মধ্যে ব্রি ধান-১১২ লবণাক্ততা সহনশীল রোপা আমন জাত, ব্রি ধান-১১৩ জনপ্রিয় ব্রি ধান-২৯ এর বিকল্প হিসেবে বোরো মৌসুমে উচ্চ ফলনশীল জাত এবং ব্রি ধান-১১৪ ব্লাস্ট রোগ প্রতিরোধী, দীর্ঘ জীবনকালীন বোরো জাত। এই তিন নতুন জাতসহ এগুলোকে সারা দেশে ছড়িয়ে দিতে চান সোহাগ।

এ ছাড়াও তিনি চাষ করেছেন ব্রি ধান-১০৫ (ডায়াবেটিস রোগীদের উপযোগী), ব্রি ধান-১০০ (জিং সমৃদ্ধ), আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এবং আমন মৌসুমে ব্রি ধান-১০৩, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯৪, ব্রি ধান-৯৫ ও সবচেয়ে জনপ্রিয় ব্রি ধান-১০৮। এর মধ্যে ব্রি ধান-১০৮ সারা দেশের কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেক কৃষক সোহাগের কাছ থেকে বীজ সংগ্রহ করছেন।

সোহাগ জানান, নতুন জাতের ধান দ্রুত বংশবিস্তার, উচ্চ ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থাকায় এলাকার কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। কৃষিকে লাভজনক করতে আধুনিক গবেষণা, তথ্যপ্রযুক্তি ও নতুন উদ্ভাবিত জাত ব্যবহারের কোনো বিকল্প নেই—এ ধারণা থেকেই তিনি নতুন জাতের চাষ শুরু করেছেন।

আরও পড়ুনঃ ববি প্রেস ক্লাবের নেতৃত্বে আরিফ, উবাইদা

স্থানীয় কৃষক আবদুস শহীদ বলেন, “আমরা বহুদিন কৃষি করি, কিন্তু আগের মতো লাভ হতো না। সোহাগ নতুন জাত নিয়ে কাজ করায় আমরা নিয়মিত তার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। নতুন জাতগুলো চাষ করে ভালো ফলন পাচ্ছি। আমাদের এলাকায় অন্তত শতাধিক কৃষক এখন এই সব জাতের ধান চাষ করছে। আমরা বিশ্বাস করি সোহাগের হাত ধরে আধুনিক কৃষি সারা দেশে ছড়িয়ে পড়বে।”

এখন পর্যন্ত ব্রি মোট ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৮টি হাইব্রিড। নতুন গবেষণা, নতুন জাতের দ্রুত বিস্তার এবং তরুণ কৃষকদের আগ্রহই আগামী দিনের কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তুলবে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।