spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

রামগঞ্জে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রামগঞ্জ মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ‘মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানবতার কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার প্রায় দেড় শতাধিক ইমাম অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আল্লামা হারুন আল মাদানী। প্রধান বক্তা ছিলেন আল-আসর ফাউন্ডেশনের সভাপতি শায়খ ফজলে এলাহী আজলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শরীফ উল্যা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রহিম।

প্রধান অতিথি মাওলানা হারুন আল মাদানী বলেন, ইমামরা সমাজের চিন্তা-চেতনার পথপ্রদর্শক। ন্যায়, সততা, সত্য ও সুন্নাহভিত্তিক চরিত্র গঠনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাওয়াতি কার্যক্রমকে আরও সময়োপযোগী করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব: মোশারফ-শান্ত

প্রধান বক্তা শায়খ ফজলে এলাহী আজলাল বলেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করাই ইমামদের মূল দায়িত্ব। সমাজে বিভ্রান্তি, অন্যায় ও অবক্ষয় রোধে ইমামদের আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা ও মাঠপর্যায়ের নেতৃত্ব আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

সভায় আদর্শ চরিত্র গঠন, জ্ঞান ও দাওয়াতের গুরুত্ব, সামাজিক নেতৃত্ব, ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরোধিতা, যুবসমাজকে সচেতন করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং ইমামদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের সার্বিক ভূমিকা তুলে ধরে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।