spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে জাসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮...
প্রচ্ছদসারা বাংলারাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা, সভাপতি আহত

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা, সভাপতি আহত

রাজশাহীর শিরোইল কাঁচা বাজার এলাকায় বরেন্দ্র প্রেসক্লাবে চাঁদা না দেওয়ায় সশস্ত্র হামলার শিকার হয়েছেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।শনিবার (৭ মার্চ) রাত ৮টায় একদল সশস্ত্র সন্ত্রাসী ক্লাবে ঢুকে এই হামলা চালায়। হামলায় সভাপতি রেজাউল করিম গুরুতর আহত হয়েছেন এবং তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক সমাজ। মানববন্ধনে বক্তারা জানান, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা গেছে, নুরে ইসলাম মিলন ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে ক্লাব পরিচালনার নামে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। শনিবার রাতে তারা দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে ক্লাবে ঢুকে পড়ে। প্রধান অভিযুক্ত মিলন সভাপতির মাথায় পিস্তল ঠেকিয়ে ত্রাস সৃষ্টি করে।

একপর্যায়ে সন্ত্রাসী সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাত করতে চাইলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়, যা সারাতে হাসপাতালে ১৩টি সেলাই দিতে হয়েছে।

মানববন্ধনে বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রহমত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা কাজী শাহেদ, সাবেক সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো আমজাদ হোসেন শিমুল। এছাড়াও উপস্থিত ছিলেন রিভারসিটি প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি ও বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতারা।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শাহনাজ পারভীন

এই হামলার ঘটনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মিশাল, সাইদ আলী, ইব্রাহিম ও রেন্টুসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: কুমিল্লা-চ-৫১-০০২৮) জব্দ করেছে। জড়িতদের গ্রেপ্তারে বর্তমানে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।