spot_img

― Advertisement ―

spot_img

শাহ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার

 মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ শাহ নেয়ামতুল্লাহ কলেজ এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় কলেজের সুলতানুল ইসলাম...
প্রচ্ছদআন্তর্জাতিকজয়নগরে প্রচেষ্টা সংগঠনের ঈদ উপহার ও ইফতার বিতরণ

জয়নগরে প্রচেষ্টা সংগঠনের ঈদ উপহার ও ইফতার বিতরণ

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অরাজনৈতিক প্রচেষ্টা সংগঠনের সহযোগিতায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মজলিশ আয়োজিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) জয়নগর ১ নম্বর ব্লকের অন্তর্গত ১০টি গ্রামে এলাকার প্রায় ১০০ অসহায় পরিবারে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় এবং ইফতার মজলিশ আয়োজিত হয়।

সংগঠনটির পথচলা শুরু হয় ২০২২ সালে এবং তারপর থেকে নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি গৃহীত হয়ে আসছে।

সংগঠনের সভাপতি আব্দুল লতিফ হালদার এই কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, এই প্রয়াস সংগঠন এলাকার আগামী দিনগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতীতে এহেন কর্মকাণ্ড এলাকায় গৃহীত হয়নি। আমরা আশাবাদী মানুষ এর দ্বারা উপকৃত হবেন।

সংগঠনের সম্পাদক আব্দুল আরিফ জানান, এলাকার যুবক সম্প্রদায়কে সঙ্গী করে এবং বয়োজ্যেষ্ঠ সমাজসেবী ব্যক্তিত্বদের দেখানো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সারা বছর ধরে আমরা এলাকার মানুষের জন্য সাধ্যমত প্রয়াস রাখছি।

আরও পড়ুনঃ ঈদের আগে ঈদের আনন্দ ও নীরব সংগ্রামের গল্প

সংগঠনের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানা যায়, এলাকার স্বনামধন্য চিকিৎসকদের সহযোগিতায় আপাতত তিনটি এলাকায় ফ্রি ক্লিনিক ব্যবস্থাপনা শুরু করা হবে। প্রচেষ্টা ক্লিনিকে প্রতি ১৫ দিন অন্তর ডাক্তারদের চেম্বারে বসার ব্যবস্থা থাকবে। রোগীকে কোনো ফি দিতে হবে না। আগামী বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০২৬ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ক্লিনিক শুরু হবে।

এলাকার সুপরিচিত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আমির হোসেন হালদার এদিনের ইফতার মজলিশে উপস্থিত ছিলেন। তিনি জানান, আমি বহুদিন যাবৎ এরকম একটা প্ল্যাটফর্ম চাইছিলাম। যেখানে সুষ্ঠ ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিঃস্বার্থভাবে এলাকার চিকিৎসা ব্যবস্থায় একটা নতুন দিগন্ত দেখা দেবে। আমাদের সবার উচিত, নানাভাবে পাশে থেকে এই কর্মসূচি সফল করা।