― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি অভিযানে গাঁজাসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজ কুমার (৪৩) নামে এক ব্যক্তিকে...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) কালীগঞ্জ উপজেলার শিংলাব এলাকার মোমেন মোড়লের ফসলি জমি থেকে স্থানীয় জনসাধারণ একই এলাকার নাজিম উদ্দিন শেখের ছেলে আমান উল্লাহকে আটক করে থানায় খবর দেয়। পরে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন।

পরে তার দেহ তল্লাশি করে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারনির ১০(ক)/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৬, তারিখ ৯ এপ্রিল ২০২৬।

অপরদিকে, উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের ব্রিজ সংলগ্ন আমানের দোকানের সামনে ইটের রাস্তা থেকে স্থানীয় জনসাধারণ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বড়বাগলা গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে লোকমান হোসেনকে (৩৫) আটক করে থানায় খবর দেয়।

আরও পড়ুনঃ বগুড়া-৬ ও শেরপুর-৩ এর উপনির্বাচন ‘বিভৎস রূপ’, জামায়াতের উদ্বেগ

খবর পেয়ে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তার দেহ তল্লাশি করে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারনির ১০(ক) অনুযায়ী আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৭, তারিখ ৯ এপ্রিল ২০২৬।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।