― Advertisement ―

spot_img

অধ্যাদেশ রহিত, বিচার বিভাগের জন্য ‘কালো দিন’: শিশির মনির

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ জাতীয় সংসদে রহিত করার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির দিনটিকে বিচার বিভাগের জন্য...
প্রচ্ছদসারা বাংলাঅধ্যাদেশ রহিত, বিচার বিভাগের জন্য ‘কালো দিন’: শিশির মনির

অধ্যাদেশ রহিত, বিচার বিভাগের জন্য ‘কালো দিন’: শিশির মনির

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ জাতীয় সংসদে রহিত করার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির দিনটিকে বিচার বিভাগের জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণের আহ্বান জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হয়ে আনুষ্ঠানিক উদ্বোধনও সম্পন্ন হয় এবং আংশিক কার্যক্রম শুরু হয়েছিল।

তবে জাতীয় সংসদে ওই অধ্যাদেশ রহিত করার ঘটনাকে তিনি বিচার বিভাগের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হওয়া একটি প্রক্রিয়াকে আইনি উপায়ে বিলুপ্ত করা বিচার বিভাগের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি অভিযানে গাঁজাসহ আটক ১

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাইকোর্টের রায় আপিল নিষ্পত্তির পর কার্যকর হবে। তবে এই ব্যাখ্যার সঙ্গে একমত নন শিশির মনির। তিনি বলেন, কোনো নির্দেশনার ওপর স্থগিতাদেশ না থাকলে তা কার্যকর বলেই গণ্য হবে এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ বাধ্য।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ সংবিধানের পরিপন্থী এবং বিচার বিভাগের ওপর “পুনরাবৃত্ত আঘাত” হিসেবে বিবেচিত হতে পারে।

এ বিষয়ে আইনটি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হবে বলেও জানান তিনি।

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এই জ্যেষ্ঠ আইনজীবী।