

শেখ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ সাভারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নাতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে ঢাকা জেলার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের সোসাইটি স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ৪০ জনের বেশি শিশুকে বিনামূল্যে সুন্নাতে খাতনা করানো হয়।
আয়োজক সূত্রে জানা যায়, সাভার ও আশুলিয়ার শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকা থেকে আগে নিবন্ধন করা অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিয়ে সকাল থেকেই নির্ধারিত মেডিকেল ক্যাম্পে উপস্থিত হন। এ সময় পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সেবাপ্রার্থী ও দর্শনার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান, ঢাকা জেলা সভাপতি অধ্যক্ষ হারুনুর রশীদ এবং সহসাধারণ সম্পাদক অধ্যক্ষ আল আমীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুনঃ মন খারাপের(sad caption bangla) ৫০টি বাংলা ক্যাপশন: কষ্ট, অভিমান ও একাকিত্বের স্ট্যাটাস
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেন, এ আয়োজনের মাধ্যমে তাঁদের সেবামূলক কার্যক্রমের সূচনা হলো। ভবিষ্যতেও বিনামূল্যে সুন্নাতে খাতনা, মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা এবং বিনামূল্যে বিভিন্ন মেডিকেল পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি অধ্যক্ষ হারুনুর রশীদও পাথালিয়া ইউনিয়নের মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন মো. আল আমীন শেখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।