spot_img

― Advertisement ―

spot_img

সীমান্তে রাস্তা নির্মাণ ইস্যুতে বিজিবি–বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায়

ফুলবাড়ীতে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায়

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন অন্তত ৩৫০ পরিবার। ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়।

রোববার সকাল সাড়ে ৭ টায় উপজেলার জেলেপাড়া জামে মসজিদে ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে উপজেলার বড়ভিটা হাজীর বাজার আহলে হাদিস জামে মসজিদ, বড়লই ভেতর কুটি জামে মসজিদ,ফুলবাড়ী সদর ইউনিয়নের কিসামত প্রাণকৃষ্ণ জামে মসজিদের মুসল্লীগন জেলেপাড়া জামে মসজিদে একত্রিত হয়ে নামাজে অংশ নেন। নামাজ আদায়ের পরপরই মসজিদ চত্বরে পশু কোরবানিও করা হয়েছে।

ঈদের জামাতের ইমামতি করেন, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখনা চরবড়াই বাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মো.আব্দুল মালেক। নামাজ আদায় শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহ’ র মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ পুলিশ জঙ্গি ও সন্ত্রাসীদের থেকে একধাপ এগিয়েঃ পুলিশ মহাপরিদর্শক

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, তাঁরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় এবং পশু কোরবানি করতে পারেন সেজন্য সেখানে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে । ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।