spot_img

― Advertisement ―

spot_img

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) জারি করা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনার একটি নির্দিষ্ট ধারা নিয়ে গভীর আপত্তি ও অসন্তোষ প্রকাশ করে আনুষ্ঠানিক...
প্রচ্ছদসারা বাংলাটাঙ্গাইলে এক গৃহবধূ হলেন একসঙ্গে চার ছেলের জননী

টাঙ্গাইলে এক গৃহবধূ হলেন একসঙ্গে চার ছেলের জননী

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে চার পুত্রসন্তান জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই চার সন্তানের জন্ম দেন তিনি। সাদিয়া আক্তার দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের আল আমিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে দেলদুয়ার উপজেলার রতনরী গ্রামের লুৎফর রহমানের মেয়ে সাদিয়া আক্তারের সঙ্গে একই উপজেলার বর্ণী গ্রামের অটো রিকশাচালক আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর এই গৃহবধূ একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দেন।

প্রসব জনিত ব্যথা নিয়ে গত ১৬ দিন আগে সাদিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে দুপুর ১২টা ২৬ মিনিটে দুজন ও ১২টা ২৭ মিনিটে দুজনের জন্ম হয়। এদের মধ্যে এক শিশুর অবস্থা কিছুটা দুর্বল বলে হাসপাতালে কর্তব্যরত এক নার্স জানিয়েছেন।

আরও পড়ুনঃ উত্তরায় ‘হারুন আছে’ সন্দেহে বাড়ি ঘেরাও, ঘটনা স্থলে পুলিশ এবং সেনাবাহিনী

কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক লিটন জানান, সাদিয়া আক্তার ও তার চার পুত্রসন্তান নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।