spot_img

― Advertisement ―

spot_img

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) জারি করা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনার একটি নির্দিষ্ট ধারা নিয়ে গভীর আপত্তি ও অসন্তোষ প্রকাশ করে আনুষ্ঠানিক...
প্রচ্ছদসারা বাংলাগাজীপুরে টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরে টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর টঙ্গীতে সেলিম (৩০)  নামে যুবকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ২৯ শে আগস্ট ভোররাতে সাড়ে ৩ টার দিকে টঙ্গী কেরাণীটেক বস্তিতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ,১০ টায় টঙ্গী পর্ব থানার পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত সেলিম ৩০ নরসিংদীর শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ।তিনি স্ত্রী বৃষ্টি আক্তার কে নিয়ে টঙ্গীর কেরাণীটেক বকুলের বাড়িতে ভাড়া থাকতেন। সেলিম পেশায় একজন বাবুর্চি ছিলেন। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোররাতে কেরাণী টেক বস্তিতে জৈনক বেবির ঘরের সামনে ফাঁকা জায়গায় সেলিমকে কুপিয়ে গুরুতর আহত করে ।খবর পেয়ে তার স্ত্রী বৃষ্টি স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে সেলিমের মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এস আই) এম  সাফায়েত ওসমান হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ টাঙ্গাইলে এক গৃহবধূ হলেন একসঙ্গে চার ছেলের জননী

নিহত ছেলে মেয়ের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন স্থানীয় যুবক রনি ও খালেকের সাথে আমার স্বামীর পূর্ব বিরোধ ছিল। বৃহস্পতিবার ভোররাতে রনির মায়ের ঘরের সামনে তাকে কুপিয়ে আহত করে কয়েকজন পালিয়ে যায় পরে হাসপাতালে নিয়ে আসলে আমার স্বামী মারা যায় এই ঘটনার জড়িতদের বিরুদ্ধে মামলা করব বলে তিনি জানান।

টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন পূর্ব শত্রুতার জেরে  এই ঘটনাটি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার পুলিশ।