
মোঃ আব্দুল আউয়াল খান, স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার কেন্দুয়ায় মাইজকান্দি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি সিএনজইতে থাকা ঐ যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মাইজকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সিএনজি যাত্রী হলেন, এখলাছুর রহমান (৬৫)। তিনি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত ফজর আলীর ভূইয়ার ছেলে। এছাড়া চালকসহ আহতের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘ক্ষমতায় গেলে দেশের সকল ফরম থেকে ধর্মালম্বী অপশন তুলে দেওয়া হবে’
জানা গেছে, হতাহতরা নেত্রকোনা জেলা শহরে জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে ওই সিএনজিযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে মাইজকান্দি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজি চালকসহ সব যাত্রীই আহত হন।
এব্যাপারে জানতে চাইলে কেন্দুয়ার এস আই রোকনুজ্জামান জানান সিএনজি জব্দ করা হয়েছে। লাশ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।



