spot_img

― Advertisement ―

spot_img

চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ল্যাবএইড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামের মধ্যে স্বাস্থ্যসেবা...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামচট্টগ্রামে স্বর্ণ ছিনতাইকালে হাতেনাতে ধরা খেলো পুলিশ

চট্টগ্রামে স্বর্ণ ছিনতাইকালে হাতেনাতে ধরা খেলো পুলিশ

চট্টগ্রাম নগরীতে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইকালে আমিনুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে সাধারন মানুষ হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেছে।

রোববার (১৯ মে) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানান  সিএমপির উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান।

তিনি বলেন, অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে। সার্বিক বিষয়ে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুনঃ সাভারে ১৯কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বর্ণের মালিক আটটি বালার প্রতিটিতে দুই ভরি করে মোট ১৬ ভরি স্বর্ণ আছে বলে দাবী করেছেন। সেগুলো পরিমাপ করলে সতত্য জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন সৌদি প্রবাসী আব্দুল খালেক। পথে নগরীর টাইগারপাস এলাকায় স্বর্ণের মালিক থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় এসআই আমিনুল ও তার সোর্স জাহেদকে জনতা আটক করে। পরে খুলশী থানার টহলটিমের কাছে হস্তান্তর করে।