spot_img

― Advertisement ―

spot_img

ইবি দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর: সন্ধানের দাবিতে মানববন্ধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর পূর্ণ হলেও তাদের সন্ধান মেলেনি। এখনো তাদের খোঁজে প্রতীক্ষায় রয়েছে পরিবার।বুধবার (৪...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনফের বাড়লো গুচ্ছের আবেদন সময়সীমা, যুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়

ফের বাড়লো গুচ্ছের আবেদন সময়সীমা, যুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ জিএসটি গুচ্ছের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় আবারও আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১২ জানুয়ারি) থেকে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

সোমবার (১২ জানুয়ারি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির (২০২৫-২৬) সচিব প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়ায় এবং গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জিএসটি গুচ্ছে অন্তর্ভুক্ত হওয়ায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৯টি থেকে বেড়ে ২০টিতে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে ৩০ ডিসেম্বর পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়েছিল। নতুন করে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বিতীয় দফায় এই আবেদন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম পর্যায়ে যারা আবেদন করেছেন, তারা এ দফায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ পাবেন না।

আরও পড়ুনঃ শীতার্তদের মাঝে মানবিকতার উষ্ণতা ছড়াল বিএনপি নেতা মহসীন

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নবসংযুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন প্রক্রিয়া জিএসটি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট www.gstadmission.ac.bd
থেকে জানা যাবে।