spot_img

― Advertisement ―

spot_img

ইবি শিক্ষিকা হত্যায় শিক্ষকদের রহস্যজনক নিরবতার সমালোচনা

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া লুনা হত্যাকাণ্ডে সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিরবতার সমালোচনা করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসপদত্যাগ করেছেন মাভাবিপ্রবি'র প্রো-ভাইস চ্যান্সেলর

পদত্যাগ করেছেন মাভাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ আজ রোজ সোমবার সকাল (২৩-সেপ্টেম্বর-২০২৪)ইং তারিখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এ আর এম সোলাইমান।

তিনি বাংলাদেশ সচিবালয়ের সচিব (শিক্ষা মন্ত্রণালয়) বরাবর মাননীয় চ্যান্সেলরের সচিব হিসাবে এ পদত্যাগ পত্র লিখেন।তিনি ৮-এপ্রিল-২১(ইং) তারিখ হতে ২৩-সেপ্টেম্বর-২৪(ইং) তারিখ পর্যন্ত মোট ( ৩ বছর ৫ মাস ১৯) দিন প্রো-ভাইস চ্যান্সেলর এর দায়িত্ব-প্রাপ্ত ছিলেন।

গতকাল প্রো-ভাইস চ্যান্সেলরের পদত্যাগের বিষয়ে শিক্ষার্থীরা অবগত হওয়ার পরপরই শিক্ষার্থীরা উক্ত 

পদত্যাগ ঠেকাতে দীর্ঘ সময় ধরে এ বিষয়ে বিশেষভাবে অনুরোধ করা হয় এবং একইসাথে দায়িত্ব পূর্ণবহাল রাখার ইচ্ছা পোষণ করার স্বার্থে, এ সময় পদত্যাগে সার্বিক বাধার সম্মুখীন হন তিনি।পরে একদিন সময় নিয়ে আজ সকালে  ব্যাক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ইবির নতুন উপাচার্য ড. নকীব এম নসরুল্লাহ

তার এই পদত্যাগ ঘিরে শিক্ষার্থীদের মাঝে সমালোচনার পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই তার এই পদত্যাগকে শিক্ষক মহলের একটি রাজনৈতিক পরিস্থিতির ফলাফল হিসাবে ব্যাখ্যা করলেও কেউ কেউ এটাকে ছাত্র রাজনীতির  মারপেঁচ বলে ধারণা করেছেন।