spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসদুর্গাপূজার ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

দুর্গাপূজার ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ দুর্গাপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে আগামী ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করছে প্রশাসন। তবে আবাসিক হল খোলা থাকবে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জন বিচারপতি নিয়োগ

অফিস আদেশসূত্রে, দুর্গাপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইবির ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। অফিস বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।