spot_img

― Advertisement ―

spot_img

ইবি দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর: সন্ধানের দাবিতে মানববন্ধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী গুমের ১৪ বছর পূর্ণ হলেও তাদের সন্ধান মেলেনি। এখনো তাদের খোঁজে প্রতীক্ষায় রয়েছে পরিবার।বুধবার (৪...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি শিক্ষার্থীদের হামলার ঘটনায় তদন্ত কমিটি

ইবি শিক্ষার্থীদের হামলার ঘটনায় তদন্ত কমিটি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের হামলার ঘটনায় চার শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন প্রক্টরিয়াল বডি। বুধবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, গত ০৮ অক্টোবর চার জন শিক্ষার্থীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলামকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী সদস্য-সচিব ও সদস্য হিসেবে রয়েছেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন।

কমিটিকে আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ দুর্নীতি দেশের এক নম্বর শত্রু: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, চিঠি হাতে পেয়েছি। কমিটির সদস্যদের নিয়ে তদন্ত কাজ শুরু করে দিয়েছি। আশাকরি দ্রুতই একটা ভালো ফলাফল হাতে পাবো।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিকেল চারটার বাসে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বর্ষের আশিক ইকবাল সাদ ও অনিকা আশরাফী নামের দুই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে এ ঘটনায় নিজেই হামলার শিকার হয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ বর্ষের মোরসালিন মুন। তবে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সহ-সমন্বয়ক ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী গোলাম রব্বানীকে ঘটনার মূল হোতা বলে অভিযোগ করেছেন সাদ ও অনিকা। এদিকে এ ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সহ-সমন্বয়ক গোলাম রব্বানী।