spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগবিতে ২৫ তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

গবিতে ২৫ তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

গবি প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ২৫তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।

সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, বিভিন্ন সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন, একাডেমিক ক্যালেন্ডারসহ কয়েকটি বিষয়ের অনুমোদন দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- একাডেমিক কাউন্সিলের সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীন ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগণ।