spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসাত বছর পর প্রকাশ্যে ইবি ছাত্রশিবির

সাত বছর পর প্রকাশ্যে ইবি ছাত্রশিবির

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ দীর্ঘ ৭ বছর পর প্রকাশ্যে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। সোমবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি। ২০১৭ সালের আগস্টে ক্যাম্পাস ছাড়ার পর আর প্রকাশ্যে কর্মসূচি পালন করেনি তারা।

জানা গেছে, ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পাবনা জেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর গ্রামে। ২০০৭ সালে তিনি পাবনার আওরঙ্গাবাদ আবাসিক হাফিজিয়া মাদরাসা থেকে কোরআনে হাফেজ হন।

পরে পাবনার রাধানগর উপজেলার আজিজিয়া নূরানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষাজীবন শেষ করেন। পরে ২০১৪ সালে পাবনা আলিয়া (কামিল) মাদরাসা থেকে দাখিল ও ২০১৬ সালে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখা থেকে দাখিল সম্পন্ন করে ২০১৬-১৭ বর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 

আরও পড়ুনঃ অরকার সহায়তায় ঘর পেল শহীদ সোহাগের বাবা-মা

অন্যদিকে সেক্রেটারি মাহমুদুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।