spot_img

― Advertisement ―

spot_img

নির্বাচনে নৌকা না থাকায় জাবি শিক্ষিকার ক্ষোভ, ভোট না দেওয়ার আহ্বান

মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা নির্বাচনে নৌকা প্রতীক না থাকা এবং প্রবাসী ব্যালটে কারচুপির...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজাবিতে প্রকাশ্য পরিচয় ও সুস্থচর্চার রাজনীতি চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 

জাবিতে প্রকাশ্য পরিচয় ও সুস্থচর্চার রাজনীতি চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 

মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রকাশ্য পরিচয় ও সুস্থচর্চার  মতাদর্শিক লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক মাঠেই সংগঠনগুলির মূল্যায়ন হওয়া উচিত বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৩০ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে প্রাপ্ত নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের সকলক্ষেত্রে সংস্কার অতিআবশ্যকীয়। পুরনো ঘুনে ধরা রাজনৈতিক কাঠামো থেকে বের হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এখন প্রয়োজন চলমান রাজনৈতিক চর্চাসমূহের মৌলিক সংস্কার। এরই ধারাবাহিকতায় দেশে জাতীয় ঐক্য গঠন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিস্টবিরোধী সকল রাজনৈতিক-অরাজনৈতিক অংশীজনের মতামতকে গুরুত্ব প্রদান করে। 

এতে আরও বলা হয়েছে, নতুন রাজনৈতিক বাস্তবতায়, যেকোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীতের অমীমাংসিত ঘটনা ও রাজনৈতিক তর্কসমূহ সর্বাঙ্গের আলোচনাসাপেক্ষে সমাধানের পূর্বেই তাদের নতুন রুপে আবির্ভাব ঘটলে স্বভাবতই তা নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে বলে আমরা আশংকা করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে ক্যাম্পাসে চলমান রাজনৈতিক ধোঁয়াশা ও অস্থিতিশীল পরিবেশ নিরসনে স্বচ্ছ ও সহনশীল রাজনৈতিক স্থিতাবস্থা প্রয়োজন।

ইতোমধ্যে দেশের বিভিন্নস্থানে আমরা ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগকে নিজেদের উদ্দেশ্য সফল করতে গুপ্ত রাজনীতির অন্ধকার মাধ্যমকে বেছে নিতে দেখছি। আমরা বিশ্বাস করি নতুন ফ্যাসিস্টবিহীন রাজনৈতিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির কোনো সুযোগ নেই।

আরও পড়ুনঃ শ্রীপুরে ৪৫৯৫ জন কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ

গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রকাশ্য পরিচয় ও সুস্থচর্চার  মতাদর্শিক লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক মাঠেই সংগঠনগুলির মূল্যায়ন হওয়া উচিত। সেক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ের বহুসাংস্কৃতিক ঐতিহ্য ও মুক্তচর্চার বিশেষ বৈশিষ্ট্যকে মাথায় রেখে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব ও উদার রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা জরুরী। 

এমতাবস্থায় সকল শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন ও রাজনৈতিক-অরাজনৈতিক অংশীজনকে ঐক্যবদ্ধ হয়ে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধান করার জন্য আহ্বান জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক,সন্ত্রাসী ও বর্জনমূলক রাজনীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করছে।